নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টুয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে এতদিন
সর্বোচ্চ সাফল্য ছিল সাবেক টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফির দখলে। টাইগারদের ২৮ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচ জিতিয়েছেন মাশরাফি। এবার মাশরাফির সাফল্যে ভাগ বসালেন টাইগারদের বর্তমান কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি থেকে ম্যাচ পাঁচেক কম খেলে সমান সংখ্যক (১০) ম্যাচ জিতিয়েছেন তিনি।
চলতি বছরে রিয়াদের নেতৃত্বে এই ফরম্যাটে দুর্দান্ত সাফল্য পাচ্ছে বাংলাদেশ। রিয়াদের অধিনায়কত্বে সর্বশেষ ৪ সিরিজের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ।অজিদের মতো দলের বিপক্ষে চার ম্যাচ জিতে এই ফরম্যাটে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা।
চলতি বছরে এখন অব্দী ১১ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে রিয়াদবাহিনী।
টি-টিয়েন্টি ফরম্যাটে এখন অব্দী ৮টি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ, তার মধ্যে রিয়াদের নেতৃত্বে এসেছে ৩টি সিরিজ।
