ইনজুরিতে ব্রডের লর্ডস টেস্টে খেলা অনিশ্চিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী ১২ আগস্ট থেকে লর্ডসে মাঠে গড়াবে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় টেস্টে মাঠে নামার দুদিন আগে ইনজুরিতে পড়েছেন পেসার স্টুয়ার্ট ব্রড। যে কারণে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছেনা অভিজ্ঞ এই পেসারের।

গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) অনুশীলন করতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। এদিকে দ্য গার্ডিয়ানের দাবি, অনুশীলনের আগে ওয়ার্মআপ জগিংয়ের সময় পা পিছলে যাওয়ায় ব্রডের ডান পায়ের গোড়ালিতে মোচড় লেগেছে। ধারণা করা হচ্ছে, আজ বুধবার ব্রডের চোটের জায়গায় স্ক্যান করানো হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাবার পর চোটের অবস্থা বিবেচনা করে বলা হয়ে হয়েছে এ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি।

ব্রডের বদলি হিসেবে যুক্ত হয়েছেন আরেক পেসার সাকিব মাহমুদ। চলতি সময়ে ভালো ফর্মেই রয়েছেন এ পেসার। গেল পাকিস্তান সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাকানিচুবানি খায়িছেন তিনি। ফলস্বরূপ আবারো টেস্ট দলে ডাক পেয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »