সাকিবকে অভিনন্দন জানালেন মালিঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ব্যাট থেকে এক হাজারের বেশি রান এবং বল হাতে শতাধিক উইকেট নিয়েছেন। সাকিবের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শত উইকেট থেকে সাকিব ছিলেন দুই উইকেটের দূরে। এ দিন চার উইকেট শিকারের পর সাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা এখন ১০২।

শতাধিক উইকেটের মালিক এর আগে ছিলেন একমাত্র লাসিথ মালিঙ্গা। এ ক্লাবে দ্বিতীয় বোলার হিসেবে প্রবেশ করলেন সাকিব আল হাসান। যে কারণে সাকিবকে অভিনন্দন দিয়ে স্বাগত জানিয়েছেন মালিঙ্গা।

সাকিবের অর্জন নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর পোস্টে কমেন্ট করা হয় লাসিথ মালিঙ্গার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে। কমেন্টে লেখা হয়,“অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »