অজিরা বাংলাদেশে কৌশলে খেলতেই পারেনি- হিলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাটিং করতে যেয়ে নাকানিচুবানি খেয়েছেন। আর এ কারণে বেজায় চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইয়ান হিলি। সিরিজের শেষ ম্যাচে অজিদের আউট হওয়ার ধরন দেখে সমালোচনা করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

সিরিজের শেষ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে তারা। শেষ ম্যাচটিতে অজিরা অলআউট হয় মাত্র ৬২ রানে। এর আগে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৯ রান।

সাবেক অজি ক্রিকেটার হিলির মতে, অজিরা যেভাবে আউট হয়েছে সেগুলো এতোই বাজে যে না দেখায় ভালো।

হিলির বলেন,”আপনারা তাদের আউট হওয়ার ধরণ গুলো দেখেছেন- বেশ, সবাই হয়তো দেখেননি। আসলে, না দেখলে দেখার দরকার নেই। বাংলাদেশে তারা যেভাবে আউট সেগুলো দেখেন না, কারণ তারা খুবই সহজভাবে উইকেট দিয়ে এসেছে।’’

সাকিবের বোলিং ওয়েডরা না বুঝেই খেলেছেন বলেন হিলি। তার ভাষায়,’‘সাকিব আল হাসান, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন অলরাউন্ডার, বেশ বিতর্কিত ব্যাপার, এই বাঁহাতি স্পিনার মিডল স্টাপ বরাবর বোলিং করেছেন এবং আমরা বারবার সেগুলো ঘুরিয়ে খেলতে গিয়েছি। আমাদের সব উইকেটগুলোই খুব সহজে বিলিয়ে দেওয়া ছিল।’’

তিনি আরও বলেন,”এবং এখানে বল সেভাবে ঘুরছিল না, ঘুরছিলও না, লাফাচ্ছিলও না। সম্ভবত লাফানোর চেয়ে বেশি নিচে থাকছিল। এবং আমরা কেবল সেগুলো কৌশলে না খেলে আউট হয়েছি। তারা যেসব ছোট শট খেলা শিখেছে সেগুলোর কী হলো? তারা তো সুইপ, রিভার্স সুইপ, মাথার ওপর দিয়ে সুইপ শিখেছেই।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »