নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে অষ্ট্রেলিয়া। এই সিরিজে নিজেদের সেরাটা দিতে পারে নি তারা। ৫ ম্যাচ সিরিজে ৪-১ ব্যাবধানে হেরেছে অষ্ট্রেলিয়া । করোনা মহামারীকালে শর্তের ঝুপড়ি খুলে বাংলাদেশ সফরে এসেছিল অজিরা। তাদের সব শর্ত মেনে মাত্র ৯ দিনের ব্যাবধানে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিসিবির সফলভাবে সিরিজ আয়োজন করায় খুশি টিম অষ্ট্রেলিয়া।
সদ্য শেষ হওয়া সিরিজে ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে জৈব সুরক্ষা বলয়ে রেখে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যা ছিল অন্তন্ত কঠিন কাজ। এমন কঠিন সময়ে সফল সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসতে পারেননি। তবে ইমেইলের মাধ্যমে তারা বিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আকরাম বলেছেন, ‘অফিসিয়ালি তারা মেইলের মাধ্যমে আমাদের ধন্যবাদ জানিয়েছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা সামনা সামনি হতে পারিনি। যদিও তাদের অ্যাম্বাসেডর এখানে বসে খেলা দেখেছেন। তারা বেশ ইতিবাচক এবং ভবিষ্যতে আমরা চাইলে তারা আবারও বাংলাদেশ সফরে আসবে।’
কিছুদিন আগেই ‘এ’ দলের আদলে বাংলাদেশ টাইগার্স নামের ছায়া জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই দলের জন্যও সিরিজ আয়োজনে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান।
তিনি বলেন, ‘শুধু যে ন্যাশনাল টিমকে নিয়েই আমরা কথা বলেছি তা না, আমাদের এইচপি টিম আছে, আমাদের এ টিম আছে এসব ব্যাপারেও আলাপ-আলোচনা করেছি। তাদের অনেক ব্যাস্ত সূচি এরপরও তারা বলেছে ভেবে দেখবে। আগে আমরা এমন আলোচনার সুযোগ পেতাম না।
