লাইফ সাপোর্টে রয়েছেন সাবেক কিউই অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ড দলের সাবেক অধিনায়ক ক্রিস কেয়ার্নস গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এওরটিক ডিসেকশান’ নামক গুরুতর একটি রোগে আক্রান্ত হওয়ায় ‘লাইফ সাপোর্টে’ নিয়ে যাওয়া হয় সাবেক এ কিউই অধিনায়ককে। এরপর সেখানে আশানুরূপ চিকিৎসা না হওয়াই সিডনির একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

এর আগে ২০০৪ সালে টেস্ট থেকে বিদায় নেয়ার দু’বছর পর এ অলরাউন্ডার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। এরপর ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটে জড়িত ছিলেন। সাবেক এ অধিনায়ক ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »