নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বপ্নের মতো আরো একটি সিরিজ শেষ করলো বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে রীতিমত নাকানিচোবানি খাইয়ে খালি হাতে দেশে ফেরত পাঠিয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে দাপুটে এই সিরিজ জয়, আগামী টি-টিয়েন্টি বিশ্বকাপে দলের জন্য আত্মবিশ্বাস হয়ে কাজ করবে,এমনটাই মনে করেন অজি বধের অন্যতম নায়ক সাকিব আল হাসান।
কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টিয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরে এসেছিল মাহমুদুল্লাহ বাহিনী। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে স্বপ্নের সিরিজ জয়! চলতি মাসে একই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে কিউয়ীরাও। ধারাবাহিকতা বজায় রেখে কিউয়ীদের বিপক্ষেও দুর্দান্ত একটি সিরিজ প্রত্যাশা করছেন সাকিব। সাকিবের মতে, বিশ্বকাপের আগে জয়ই সবচেয়ে ভালো প্রেরণা যোগাবে দলকে।
এই প্রসঙ্গে সাকিব বলেন: সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এই সিরিজ জয়! সামনে নিউজিল্যান্ডও আসছে এখানে।তাদের বিপক্ষেও আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সামনে বিশ্বকাপের আগে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমার মনে হয় ভাল একটি প্রস্তুতি হবে।
