নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রেকর্ড ভাঙা আর গড়া খেলা ক্রিকেট। ক্রিকেটে প্রতি নিয়ত চলছে রেকর্ড ভাঙা- গড়ার খেলা। কেউ নতুন রেকর্ড গড়ছে, অন্য কেউ সেটা ভেঙে দিচ্ছে। যখন ক্রিকেটের রেকর্ড নিয়ে কথা হচ্ছে তখন বাংলাদেশের রেকর্ড বয় সাকিব আল হাসানের কথা না বললেই নয়। ক্রিকেটে রেকর্ড ভাঙা- গড়া সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এক যুগ ধরে ব্যাট-বলে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন সাকিব।
অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে আরও একটি বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব। সিরিকেট পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার। রেকর্ড গড়ার ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, মাঝে মাঝে তিনিও রেকর্ডে চোখ রাখেন।
আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৯৫* উইকেট নিয়ে চলতি সিরিজ শুরু করেন সাকিব। সিরিজে ম্যাচ বেশি হওয়ায় ১০০ উইকেট পূরন করার হাতছানি ছিল তার সামনে। প্রথম ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে লক্ষ্যেই ছিলেন সাকিব। কিন্তু চতুর্থ ম্যাচে বাজে বোলিংয়ের সাথে ছিলেন উইকেট শূন্য। কিন্তু মানুষটি যে সাকিব আল হাসান। কামব্যাক করতেও সময় লাগে নি তার। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৯ রানে ৪ উইকেট নিয়ে ৯৮* থেকে এক লাফে পৌঁছে যান ১০০ (১০২*) উইকেটের মাইলফলকে।
এদিকে লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেন সাকিব। ম্যাচ শেষে ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাকিব বলেন, ‘আমি জানি না আর কেউ করেছে কি না! মালিঙ্গার তো ১ হাজার রান নেই। হ্যাঁ, মাঝেমাঝে রেকর্ডে চোখ রাখি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিলেও এখনও অর্জনের খুদা কমে নি সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটে তার রিসেন্টলি অর্জনগুলোও এসবের স্বাক্ষ দিবে। লাস্ট দুই সিরিজেই ব্যাটে বলে দূর্দান্ত পারফরম্যান্স করে হয়েছেন সিরিজ সেরা। বলাই চলে ক্রিকেট খেলাটা এখনও উপভোগ করছেন সাকিব। নিজের রেকর্ড অর্জনের পথে তার পাশে থাকা সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুলেন নি তিনি। উইকেট কঠিন হলেও ক্রিকেটাররা স্নায়ুচাপ ধরে রেখে পারফর্ম করায় খুশি তিনি।
সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হত না। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। হ্যাঁ, উইকেট কঠিন ছিল। কিন্তু আমরা স্নায়ু ধরে রেখে দলগত পারফর্ম করেছি।
নিউজক্রিকেট/ রাসেল।
