সিরিজ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ করল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ৪-১ ব্যবধানে সিরিজ জয় উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সিরিজের শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম বারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। অজিদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে বাংলাদেশ প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে সিরিজ।

চতুর্থ ম্যাচে পরাজয় হলেও দারুন পারফরম্যান্সে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা, এতে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে রিয়াদ শিষ্যরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অনন্য এই অর্জন জাতির জনককে উৎসর্গের ঘোষণা দেন।

রিয়াদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে এই সিরিজ জয় আমরা বঙ্গবন্ধুকে ও বঙ্গবন্ধুর পরিবারকে উৎসর্গ করছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই সিরিজের নামও ছিল বঙ্গবন্ধুর নামে। শুধু এই সিরিজই নয়, চলতি বছর বাংলাদেশের সবগুলো হোম সিরিজ বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »