নিউজিল্যান্ডকেও বার্তা দিয়ে রাখলেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যধানে জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে থেকে আলোচনায় ছিল এই সিরিজ। অষ্ট্রেলিয়দের একের পর এক শর্ত মেনে নিয়ে সিরিজটি আয়োজন করে বিসিবি। বহুল আলোচিত এই সিরিজে অজিদের বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জিতে নেয় বাংলাদেশ। চলতি মাসেই ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। অজিদের বিপক্ষে সিরিজ শেষের পর অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, ঘরের মাঠে যে কোন দলকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা।

বেশ কয়েক বছর ধরেই ঘরের মাঠে শক্তিশালী দল বাংলাদেশ। এই সময়ে বিশ্বের বড় বড় দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, যে কোন ফরম্যাটই হোক না কেন বাংলাদেশ ভালো দল, এটার প্রমাণ তারা দিয়েছেন বহুবার। ঘরের মাঠে ডেকে এনে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এটা তো তরতাজা স্মৃতি।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহের মুখেও ধ্বণিত হলো ঘরের মাঠে তাদের শ্রেষ্ঠত্বের কথা। একই সঙ্গে জিততে চান ঘরের মাঠের যে কোন সিরিজ। এত করেই বোঝা যাচ্ছে, নিউজিল্যান্ডকে যেন আকার-ইঙ্গিতে পরিষ্কার বার্তা দিয়ে রাখলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

 

মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি ঘরের মাঠে আমরা খুবই ভালো দল। বাংলাদেশে যে দলই আসুক না কেন তাদের আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি আছি এবং আমরা ঘরের মাঠের প্রত্যেকটা সিরিজ জিততে চাই। যদিও র্যাংকিং এটা দেখাবে না। আমি সবসময় বিশ্বাস করি টি-টোয়েন্টিতে ভারো দল হবার মতো সবরকম সামর্থ্য আমাদের রয়েছে।’

অষ্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের গুরুদায়িত্ব পালন করেছে বাংলাদেশের বোলাররা। মিরপুরের লো- স্কোরিং ম্যাচে দূর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছেন, মোস্তাফিজ, সাকিব, মাহাদি, নাসুমরা। ৫ম টি-টোয়েন্টি শেষে মাহমুদউল্লাহ জানালেন, সিরিজ শুরুর আগে বোলারদের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসেছিলেন তিনি। সঙ্গে জানিয়ে দিয়েছিলেন, ম্যাচ জেতাতে কতটা দায়িত্ব নিতে হবে মুস্তাফিজদের।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘সিরিজ শুরুর আগে আমি বোলারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাদেরকে বলেছিলাম জয়ের দায়িত্বটা নিতে হবে এবং তাদেরকেই জেতাতে হবে। কিন্তু এটা দারুণ দলগত অবদানের ফল। প্রত্যেকটা ম্যাচে ছেলেরা যেভাবে লড়েছে তা দেখা সত্যিই প্রশাংসাযোগ্য।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »