নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভক্তরা-কূলরা মাঝেমাঝে সাকিবকে অন্য গ্রহের মানুষ বলে থাকে। তবে মাঠের পারফর্মমেন্সের জন্য সাকিবকে ‘অতিমানবীয়’ মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মাঝে মাঝে সাকিব তার রেকর্ড বই চুরমার করে চূড়ায় বসে যান, যে জন্য সাকিবকে মানুষ মনে না হওয়া তো দোষের কিছু নয়!
চতুর্থ ম্যাচে খরুচে বোলিংয়ের পর সাকিবকে নিয়ে কম সমালোচনা হয়নি। সাকিব জানালেন, তাকে নিয়ে সমালোচনা হলেও তিনি গায়ে মাখেন না। আর এজন্য তার ‘এলিয়েন’ হওয়ারও প্রয়োজন নেই, পরিস্কার করলেন তা-ও!
সাকিব বলেন,’‘অবশ্যই আমি মানুষ। অনেকে আক্রান্ত হয়, অনেকে হয় না। আমি হয়ত নিজেকে সেভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশ এমনই যে এসব আমাকে আক্রান্ত করার সম্ভাবনা অনেক কম থাকে। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান।’’
গতকাল টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব। তার এই ব্যক্তিগত অর্জনের কৃতিত্বও দিলেন সতীর্থ, কোচ, সমর্থকদের।
তিনি বলেন,”এরকম কোনো অর্জন অবশ্যই ভালো লাগে। ব্যক্তিগত অর্জন দলের হয়ে ভালো খেলতে অনুপ্রেরণা দেয়। এযাবতকালে যতজন সতীর্থদের সাথে খেলেছি তাদের সমর্থন না পেলে এটা কখনই সম্ভব হত না। তাদের সাপোর্ট, কোচিং স্টাফদের সাপোর্ট, দর্শকদের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল। খুবই খুশি। আমার মনে হয় আরও অনেক দিন দলে অবদান রাখতে পারব, সেই চেষ্টাই থাকবে।”
