নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে ঘোষিত এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এমনকি বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারই নেই এ সফরের দলে। টাইগারদের বিপক্ষে কিউইদের নেতৃত্বে থাকছেন টম ল্যাথাম।
নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন নেই সঙ্গে টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মত তারকারাও নেই। নিউজিল্যান্ডের যে ক্রিকেটাররা আইপিএলে খেলার কথা, তারা বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসবেন না।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
একনজরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
