স্মিথের মতে হালের সেরা চার বোলার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটর স্টিভ স্মিথ। প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বের অনেক বাঘা বাঘা বোলারদের বিপক্ষে লড়ে গেছেন। তার মতে মতে হালের সেরা চার বোলারের সবাই পেসার। তার এই তালিকায় জায়গা পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক প্রশ্ন-উওর পর্বে অংশ নিয়ে তার মতে সেরা চার বোলারের নাম উল্লেখ করেন স্মিথ। তবে তার এই তালিকায় জায়গা হয়নি কোনো স্পিনারের। যদিও আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই দাপট রয়েছে স্পিনারদেরও।

টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসারদের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। আর ইংলিশদের ক্রিকেট ইতিহাসে তিনি সবোচ্চ উইকেট শিকারি বোলার। বেশ কয়েকবার ইনজুরিতে পড়লেও, বয়সের সাথে পাল্লা দিয়ে এখনও খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি শিকার করেছেন মোট ৯০৪ উইকেট।

ভারতীয় বোলিং ইউনিটের সবচেয়ে বড় মূল মন্ত্র বুমরাহ। ডানহাতি এই পেসারে নতুন বলে যেমন ব্রেক থ্রু দিতে পারেন, তেমনি ডেথ ওভারেও বেশ কার্যকরী তিনি। বিশেষ করে তার ইয়র্কার ও স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য বেশ বিপদে ফেলে দেয়। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিনি ভারতের জার্সিতে ১৪৬ ম্যাচ খেলে শিকার করেছেন ২৫০ উইকেট।

লাইন-লেন্থের সঙ্গে গতি দিয়ে বাইশ গজ মাতিয়ে বেড়াচ্ছেন সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকর পর থেকে প্রোটিয়া দলের পেস আক্রমণের মূল অস্ত্র হয়ে ওঠেন তিনি। ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৪৭ টেস্টে তার শিকার ২১৩ উইকেট। আর ৭৯ ওয়ানডে খেলে ১২২টি উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি ৩২ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৯৬ উইকেট

অস্ট্রেলিয়ান অধিনায়কের সেরা চারে জায়গা পেয়েছেন তারই সতীর্থ প্যাট কামিন্স। বর্তমান বিশ্ব ক্রিকেটে গতি আর সুইংয়ে বেশ খ্যাতি এই অজি পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তার কদর আছে ফ্র্যাঞ্চাইজি লিগেও। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ১৪৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৩১২ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »