আজ রাতেই বাংলাদেশ ছাড়ছে অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই আজ রাতে দেশের উদ্দেশ্য উড়াল দেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাচ শেষেই হোটেলে ফিরে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তারা।

হোটেলে পৌছে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ দিবাগত রাত ১টায় বিশেষ বিমানে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ম্যাথু ওয়েড-মিচেল স্টার্করা।

আজ সিরিজের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে (৯আগস্ট) সন্ধ্যা ৬ টায়। গত ২৯ জুলাই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিরা বাংলাদেশে এসেছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »