নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে নির্ভরযোগ্য একটি সূত্র জেনেছে গুঞ্জনটি পুরোপুরি সত্য নয়। সিরিজের শেষ ম্যাচ খেলেই দেশ ত্যাগ করবেন সাকিব।
নির্বাচক প্যানেলের একটি সূত্র জানিয়েছে ১০ কিংবা ১১ আগস্ট দিবাগতরাতে দেশ ছাড়বেন সাকিব। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরবেন তিনি।
চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাট বল হাতে পুরোপুরি ব্যার্থ বিশ্বসেরা এই ক্রিকেটার। ব্যাট হাতে ২৬ বলে মাত্র ১৫ রান করতে সক্ষম হন তিনি। বল হাতে ছিলেন আরও বিবর্ণ। এক ওভারে পাঁচ ছক্কা হজম করেন তিনি। লো স্কোরিং ম্যাচে ৪ ওভারে রান দেন ৫০, পাননি কোনো উইকেট। তবে প্রথম তিন টি-২০ ম্যাচে তার সংগ্রহ ৮৮ রান ও শিকার ৩ উইকেট।
পঞ্চম ম্যাচে দারুন এক মাইলফলকের সামনে অবস্থান করছেন সাকিব। আর মাত্র দুইটি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন তিনি।
ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। শেষ ম্যাচ তাই শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ। সোমবার সন্ধ্যা ছয়টায় মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
