নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি গতকাল আনুষ্ঠানিক ভাবে বার্সেলোনা ছেড়েছেন। আর এ খবরে স্তব্ধ হয়েছে পুরো ক্রীড়াবিশ্ব। ২১ বছরের দীর্ঘ বন্ধন ছিন্ন করে মেসি বিদায়ী সংবাদ সম্মেলনে এসে ধরে রাখতে পারেননি আবেগ। চোখ দিয়ে গড়িয়েছে জল। সেই আবেগ ছুঁয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমকেও।
নিজের অফিশিয়াল ফেইসবুক পাতায় মুশফিকুর রহিম মেসিকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে মুশফিক লিখেছেন,”মেসির বার্সেলোনা ছাড়া দেখে খুব কষ্ট লাগছে। তিনি আমার প্রিয় ফুটবল খেলোয়ার এবং তার কারণেই আমি এফসি বার্সেলোনার বিশাল ভক্ত হয়েছিলাম।জানিনা এখন কার জন্য আমি আর বার্সেলোনার খেলা দেখব। জাদুকরের জন্য শুভকামনা।”
