নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। তবে নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, প্রিন্সের সঙ্গে চুক্তি নিশ্চিত হয়ে গেছে। এর আগে শুধু জিম্বাবুয়ে সফরের জন্যই প্রিন্সকে নিয়োগ দিয়েছিল বিসিবি।
গণমাধ্যমকে আকরাম বলেছেন,”প্রায় সব সম্পন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ্ নিউজিল্যান্ড সিরিজে আমাদের সাথে থাকবে।”
