জুলাই মাসের সেরা হওয়ার দৌঁড়ে সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটকে আরও সুন্দর করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার নিয়ম চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। এ নিয়ে প্রথমবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব।

মূলত জিম্বাবুয়ে সফরে দারুণ পারফরম্যান্সের কারণে সাকিবকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌঁড়ে মননোয়ন দিয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »