ভিলিয়ার্সের জন্যই দলের জায়গা হারিয়েছি- জন্ডো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন খায়া জন্ডো। তার এই ক্যারিয়ার লম্বা না হওয়ার পিছনে ডি ভিলিয়ার্সকে দুষলেন তিনি। জন্ডোর অভিষেকের সময় দলের অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। জন্ডোর দাবি ডি ভিলিয়ার্সের বাজে সিদ্ধান্তের কারণেই জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জন্ডোর। তার এই নয় মাসের ক্যারিয়ারে সুযোগ পেয়েছেন কেবল পাঁচ ওয়ানডেতে। জন্ডোকে তখন ডেকে নিয়ে ডি ভিলিয়ার্স বলেছিলেন তোমার জাতীয় দলে খেলা উচিত নয়। এবির বিরুদ্ধে এমন অভিযোগ আনার পাশাপাশি জন্ডো জানিয়েছেন, সেদিনই তাঁর প্রতি সব শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছিলেন।

এ প্রসঙ্গে জন্ডো বলেন,’‘অধিনায়ক হিসেবে তার প্রতি সব শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি সেই মুহূর্তেই যখন তিনি, আমাকে তার নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করেছিলেন। তাকে আমি আমার ক্রিকেট গুরু মানতাম কারণ আমি বিশ্বাস করতাম তিনি কখনই আমাকে তার নিজের ইচ্ছামতো বিচার করবেন না। আমি সবসময় তার সিদ্ধান্ত মেনে নিতাম।’’

জন্ডোর অভিযোগ ডি ভিলিয়ার্স নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিয়েছিলেন একাদশ গঠনে। তিনি বলেন,”অধিনায়ক (ডি ভিলিয়ার্স) আমাকে ডেকে এক পাশে নিলেন এবং বললেন, তিনি মনে করেন আমাকে দলে খেলানো উচিত না। তিনি আমাকে বুঝানোর চেষ্টা করলেন এবং তার মতো করে সিদ্ধান্ত নিলেন।’’

জন্ডো তার ক্যারিয়ারের শঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন,’‘আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং দল থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম আমাকে দলের আর প্রয়োজন নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »