নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে সরাসরিই হোটেলে উঠতে হয়েছিল টাইগারদের। যে কারণে মাঠের লড়াইয়ের বাইরে এসে রুমবন্দি জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা।
তবে এবার সুখবর পাচ্ছেন ক্রিকেটাররা। টানা দুই সিরিজ পর ছাড় পাচ্ছেন তারা। টানা ৪১ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার পর দুই সপ্তাহের জন্য ছুটি পাবেন ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ পরেই ১৪ দিনের ছুটিতে যাবে মাহমুদউল্লাহরা। ছুটি শেষ করে আবার সুরক্ষা বলয়ে ঢুকতে হবে তাদের। আগামী ২৪ আগস্ট সুরক্ষা বলয়ে আবারও ঢুকবে বাংলাদেশের ক্রিকেটাররা।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে কিউই সিরিজের লড়াই। সিরিজ শেষ হবে ১০ সেপ্টেম্বর। ১০ দিনে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
১ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৩ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৫ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৮ সেপ্টেম্বর – চতুর্থ টি-টোয়েন্টি (শেরে বাংলা)
১০ সেপ্টেম্বর – পঞ্চম টি-টোয়েন্টি (শেরে বাংলা)
