সাকিবের ওপর চড়াও হওয়ার পরিকল্পনা ছিল না- ক্রিস্টিয়ান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারেই ম্যাচের পথ আলাদা হয়ে যায়। যে কারণে ম্যাচ শেষে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ওই একটি ওভারই। ড্যানিয়েল ক্রিস্টিয়ান অবশ্য বলছেন পরিকল্পনা না থাকলেও সৌভাগ্যবশত দুর্দান্ত একটি ওভার পার করেন তিনি।

সাকিবের এক ওভারেই ঘুরে যায় ম্যাচের চিত্র। ৫টি ছক্কা হাঁকিয়ে ক্রিস্টিয়ান ওই ওভারে সংগ্রহ করেন ৩০টি রান। যদিও দলের অন্য বোলারদের প্রচেষ্টায় ম্যাচে ফেরার আশা দেখিয়েছিল বাংলাদেশ।

ক্রিস্টিয়ানের যা পরিকল্পনা ছিল তা জানিয়ে তিনি বলেন,”আমি আগেও সাকিবের বিপক্ষে খেলেছি, বিগব্যাশে খেলেছি, আইপিএলে কয়েকবার খেলেছি। তবে আজ এটা কেবল আমার পরিকল্পনা ছিল যে আমি কীভাবে খেলব। আমার কাজ ছিল যত দ্রুত রান তোলা যায় এবং আমাদের রান কাছাকাছি নিয়ে যাওয়া যায়। পরের ব্যাটসম্যানদের জন্য ম্যাচটা সহজ করে দেওয়ায় আমার লক্ষ্য ছিল।’’

তিনি স্বাধীনভাবে হাত খুলে খেলেছেন এবং সৌভাগ্যবশত এক ওভারেই পাঁচটি ছক্কা পেয়েছেন। ১৫ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্রিস্টিয়ান।

ক্রিস্টিয়ানের ভাষায়,’‘সাকিবের ওপর চড়াও হওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আমার ছিল না। সৌভাগ্যবশত ওই ওভারে কিছু বল আমার ব্যাটের মাঝ বরাবর লাগে এবং তখন পাওয়ারপ্লে তাই বাইরে মাত্র দুইজন ফিল্ডার ছিল তাই স্বাধীনভাবেই বলগুলো মারতে পেরেছিলাম।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »