ব্যাটসম্যানদের আরও সাবধান ও বুদ্ধিমান হতে হবে- রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। যদিও সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে ব্যর্থতার চাপ পড়েছে স্বাগতিকদের। চতুর্থ ম্যাচে হেরে ব্যাটসম্যানদের আরও বুদ্ধিমান হতে বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে ব্যাটে- বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সৌম্য সরকার। হয়েছিলেন সিরিজ সেরাও। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুরোপুরি ব্যর্থ বাঁহাতি এই ওপেনার।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১২ রান করেছেন সৌম্য। প্রথম ম্যাচে খানিকটা ভালো করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নাইম। চতুর্থ ম্যাচে ভালো শুরু করলেও শেষ ধরে রাখতে পারেননি তিনি।

পুরো সিরিজ জুড়েই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তরুণ শামীম হোসেন পাটোয়ারি। চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একটি হাফ সেঞ্চুরি। আর সেটি করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠতে ব্যাটসম্যানদের আরও বুদ্ধিমান হওয়ার পরামর্শ দিয়েছেন মাহমুদউল্লাহ। এদিকে চতুর্থ ম্যাচে ব্যাটিং করা সহজ ছিল না বলে দাবি করেছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও সাবধানী এবং বুদ্ধিমান হতে হবে। আজকের উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »