আইপিএল শুরুর ১ মাস আগেই দুবাই যাচ্ছে চেন্নাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অসমাপ্ত অংশ মাঠে গড়াতে এখনও প্রায় দেড় মাস বাকি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী আগামী ১০ আগস্টের পর থেকে যে কেউ চাইলে দুবাইয়ে অনুশীলন করতে পারে।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পরই দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট দুবাইয়ের বিমান ধরবে তিনবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

এ প্রসঙ্গে বিশ্বনাথ বলেন,’‘আগামী ১৩ আগস্ট আমরা ভারত ছাড়ার পরিকল্পনা করছি। সেই দিন অধিনায়ক এমএস ধোনির পাশাপাশি সকল ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে দুবাইয়ের জন্য দেশ ছাড়বো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »