নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশি বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় ম্যাচে স্পিনারদের পাশাপাশি, বাংলাদেশি দুই পেসারদেরকেও সামলাতে নাকানিচুবানি খেয়েছে অজিরা। ম্যাচ শেষে তাই বাংলাদেশি বোলারদেরও প্রশংসা করেছেন ম্যাথু ওয়েড।
দ্বিতীয় ম্যাচে শেষ ৬ ওভারে ছন্দ খুঁজে পায়নি অজিরা। শেষ ৬ ওভারে ৫টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্লগ ওভারে বাজে ব্যাটিং নিয়ে আক্ষেপ করেছেন অজি অধিনায়ক ওয়েড
তিনি বলেন,’‘আমরা বোলিংয়ে ভালোই করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক যে ব্যাট হাতে আমরা শেষ চার ওভারে সংগ্রাম করেছি এবং ভালো করতে পারিনি। খুবই হতাশাজনক, আমরা যে অবস্থায় ছিলাম সেখান থেকে ১৩০-১৪০ করা যেত, যা এই পিচে ভালো স্কোর।’’
নিজ দলের ব্যাটসম্যানদের পারফর্ম নিয়ে অসন্তুষ্ট হলেও বোলারদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ওয়েড। সেই সাথে বাংলাদেশও যে দুর্দান্ত বোলিং করেছে সেটিও বলেছেন ওয়েড।
অজি অধিনায়কের ভাষায়,’‘তারা ভালো করেছে এবং আমাদের আরও বেশি ভালো করতে হবে। দুই দলের বোলিংই খুব ভালো হয়েছে, দুর্দান্ত। আমাদের বোলারদের নিয়ে আমি খুশি, তার ভালোই করছে কিন্তু আমাদের সমস্যা ব্যাটিং বিভাগে। আগের ম্যাচে আমাদের শুরুটা খারাপ হয়েছিল এবং এই ম্যাচে আমাদের শেষে ব্যাটিং ভালো হয়নি।”
