নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে দুই এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার( বিসিসিআই) মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারত- পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, তাদের মাঝে বৈরিতা বেশ পুরনো। রাজনৈতি থেকে তা আঁছড়ে পড়েছে ক্রিকেট ময়দানেও। তাই দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এর আগে নক আউট পর্বে একে অপরের মুখোমুখি হলেও এবার দুই চির প্রতিদ্বন্দীর লড়াই হচ্ছে গ্রুপ পর্বেই। এ লাড়াইয়ে নিজেদের পূর্ন সামর্থ্য নিয়েই লড়াই হবে মনে করছে ক্রিকেট ভক্তরা।
এই দুটি দলই থাকছে সুপার টুয়েলভ পর্বের ২ নাম্বার গ্রুপে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ছাড়াও এই গ্রুপে আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সঙ্গে এই গ্রুপে যোগ হবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও ‘এ’ গ্রুপের রানার-আপ দল।
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছাপিয়ে বেড়ায় পুরো বিশ্বে। সবশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনে সরাসরি দেখেছিল। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা ভাবনা আছে আইসিসিরও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে ‘১৭ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম সপ্তাহের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে তাই ২৪ অক্টোবর সম্ভাব্য তারিখ মনে হচ্ছে। মূল রাউন্ডের খেলা পাক-ভারত ম্যাচ দিয়ে শুরু করাই ভালো, যেখানে সেরা টিআরপি থাকবে।’
রাজনৈতিক সুসম্পর্ক না থাকায় আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ মুখোমুখি হয়নি। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।
