মেহেদীর ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো ব্যাটিং ছিল পরিকল্পনারই অংশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি- টোয়েন্টি ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মিরপুরের মন্থর উইকেটে পরীক্ষায় পড়তে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসানের তেড়েফুড়ে ব্যাট চালানো দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, ‘এত তাড়া কিসের?’। মেহেদী জানালেন সেটা পরিকল্পনার অংশই ছিল।

মাহাদি হাসান একজন অফ স্পিনিং অলরাউন্ডার। বেশিরভাগ সময়ই সাত বা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাকে। স্লগ ওভারে দ্রুত রান তোলার দায়িত্ব থাকে তার। তবে ঘরোয়া ক্রিকেটে মেহেদীকে প্রায়ই দেখা যায় টপ অর্ডারে। বিপিএলে ইনিংস সূচনাও করেছেন তিনি। পাওয়ারপ্লেকে কাজে লাগানোর দক্ষতার প্রমাণ রেখেছিলেন সেখানে। তবে অষ্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি তে চার নম্বরে ব্যাটিং এর সুযোগ পেয়েছেন।

৩.১ ওভারে দলীয় ২১ রানে দুই ওপেনার বিদায়ের পর সাকিব আল হাসানের সাথে জুটি গড়েন মাহাদি। একপ্রান্তে সাকিব ঠান্ডা মাথায় ব্যাটিং করলেও ছটফট করেছিলেন মাহাদি। প্রতিটা বলেই শট খেলার সাহস দেখিয়েছেন তিনি। অবশ্য বেশ কয়েকবার ক্যাচ তুলে দিলেও বেঁচে গেছেন। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন মাহাদি কেন এমন ব্যাটিং করছেন। ম্যাচ শেষে জানা গেল দল থেকেই তার কাছে এমন ব্যাটিং চাওয়া ছিল। মেহেদীকে নিয়ে ঝুঁকি নিয়েছে দল। পরিকল্পনা ছিল এক প্রান্ত আগলে রাখবেন সাকিব, অপর প্রান্তে দ্রুত রান বের করে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ করে দিবেন মেহেদী।

তৃতীয় ম্যাচের আগে সেই ইনিংস নিয়ে মেহেদী বলেন, “আমি সাকিব ভাইকে বলছিলাম, “সাকিব ভাই, আপনি কোনো সুযোগ নিবেন না। আমি সুযোগ নিচ্ছি। যদি বের হয়ে যায় (ম্যাচ), তাহলেই ভালো আলহামদুলিল্লাহ। আপনি একদম ঠাণ্ডা থাকেন, আমি প্রত্যেক বলেই সুযোগ নিব।”

তবে বড় শট খেলতে গিয়ে মেহেদী সফল হয়েছেন একবারই। একটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। আউটও হয়েছেন আগ্রাসী ব্যাটিং করতে গিয়েই। ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পিংয়ের শিকার। কাজটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “উইকেট তো একদম সহজ ছিল না যে চাইলেই ব্যাটে বলে চলে আসে। এমনকি ওরা বোলাররাও বিশ্বমানের বোলার। জায়গা ছাড়া বল করে না। কষ্ট হয়েছে এটা করতে। যতটুকুই করেছি দলের জন্য, আলহামদুলিল্লাহ দল লাভবান হয়েছে। অনেকদিক থেকে এগিয়ে গিয়েছে।”

ব্যাত হাতে দ্বিতীয় ম্যাচে ২৪ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া বল হাতে ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মেহেদী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »