টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে অ্যাশেজ থেকেও ছিটকে গেলেন আর্চার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইনজুরি যেন কাল হয়ে গিয়েছে আর্চারের। কারণ চলতি বছরের বেশিরভাগ সময়েই এই ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে ফিরলেও পুরোনো চোট চাড়া দিয়ে ওঠায় আবারও মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর।

চলতি ভারতের বিপক্ষে সিরিজই নয়, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও মর্যাদার অ্যাশেজ সিরিজেও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »