মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ অ্যাগার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আর এই দুই ম্যাচেই অজিদের ব্যাটিং লাইনকে মারাত্বক ভুগিয়েছে টাইগার বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ওভারগুলোতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অসহায়ত্ব বেশ ফুটে উঠেছে প্রতিটা বলেই।

প্রথম ম্যাচে অজি ব্যাটসম্যানরা ফিজের করা ৪ ওভারে পেরেছিল মাত্র ১৬ রান নিতে। সঙ্গে তুলে নিয়েছেন ২টি উইকেট। দ্বিতীয় ম্যাচে আরো ভয়ঙ্কর হয়ে উঠেন মুস্তাফিজ রান দিয়েছেন ২৩। সঙ্গে নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাতকারে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় অ্যাগার। জানালেন অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে কব্জি আর আঙ্গুলের ব্যবহারে মুস্তাফিজের কাটার-স্লোয়ারগুলো ‘সুপার ভ্যারিয়েবল’।

তিনি বলেন,”মুস্তাফিজের বল খেলা খুবই কঠিন, সে সত্যিই খুবই ভালো বোলার। ধীর গতির বল করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। আপনি যদি তার বোলিং স্লো মোশনে দেখেন তাহলে দেখবেন সে তার কব্জি এবং আঙ্গুলগুলোকে দারুণভাবে ব্যবহার করে। এক্ষেত্রে তার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে, পুরোপুরি অবিশ্বাস্য।”

অ্যাগার আরো বলেন,”তার বলগুলো খুব ধীর গতিরও নয় তাই যে কোন সময় যে কোন কিছু হতে পারে। উইকেটে পরে বলগুলো হয় ধীরগতির নয়তো অনেক টার্ন করতে পারে। আবার কখনো নাও হতে পারে। সে সত্যিই ‘সুপার ভ্যারিয়েবল’। সে বল হাতে যতটা সম্ভব সুযোগ তৈরি করতে পারে। আমি মনে করি, তার অধিকাংশ বলই ধীর গতির। তাকে মোকাবেলা করার পথ আমাদের খুঁজে বের করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »