প্রধানমন্ত্রী ছেলেদের সাহস দিতে বলেছেন- পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ১৪ বছরে কোন জয় না পাওয়া বাংলাদেশ পরপর দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আনুষ্ঠানিক এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রঊান নাজমুল হোসেন পাপন।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স টিভি পর্দায় দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরই ক্রিকেট নিয়ে বারতি উত্তেজনা কাজ করে শেখ হাসিনার মাঝে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি নেই দেশ প্রধান এর মাঝে। একজন ক্রিড়াপ্রেমি হিসাবে বরাবরই বাংলাদেশ ক্রিকেটকে উপভোগ করেন তিনি। এবার টাইগারদের অষ্ট্রেলিয়া বধের পর আরও একবার উচ্ছাস প্রকাশ করেন তিনি। মুঠোফোনে বিসিবি প্রধানের সাথে আলাপকালে ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সাহস যোগাতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেট দলের খোঁজখবর নিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুই ম্যাচ জেতায় উনি অনেক খুশি। আমাকে সাহস দিতে বলেছেন ছেলেদের।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের রেকর্ড নেই টাইগারদের। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে পাপনের প্রত্যাশা, পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজও জিতবে। তার ভাষায়, ‘দুই ম্যাচ শেষে ১-১ হয়ে গেলে শঙ্কার কারণ ছিল। কিন্তু ২-০ যখন হয়ে গেছে আমরা এখন সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’

দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের ধকলের কথা উল্লেখ করে তাদের প্রশংসায় ভাসান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘দলের জন্য টানা খেলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। জিম্বাবুয়েতে গিয়ে খেলল অনেদিন, ফিরে এসেই অস্ট্রেলিয়ার সঙ্গে টানা খেলা। অনেক কষ্ট করছে সবাই। আশা বরি দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে তারা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »