মুস্তাফিজের এমন বোলিং আইপিএলেও দেখেননি হেনরিকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই দুরন্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের দ্বিতীয় ম্যাচে ২৩ রান খরচায় মূল্যবান ৩ টি উইকেট নিয়ে হয়েছেন মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ।

মূলত মুস্তাফিজের দুর্দান্ত স্লোয়ার বোলিংয়ের কাছেই ধরাশায়ী হয়েছে অজিরা। এমন দুরন্ত ফিজকে দেখে মুগ্ধ ময়েজেস হেনরিকস। করেছেন এই বোলারের প্রশংসা। জানিয়েছেন, আইপিএলের মতো মঞ্চেও মুস্তাফিজুর এভাবে স্লোয়ারের ব্যবহার করেন না।

হেনরিকস বলেন, “আজকে মুস্তাফিজ দেখিয়েছে কত দ্রুত সে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। আমার মনে হয় সে আজ সব-কটি বলই স্লোয়ার করেছে। সে যখন আইপিএলে খেলে তখনও এমন বোলিং করতে দেখা যায় না তাকে। সে আজ এটাই করে দেখিয়েছে এখানে।”

মুস্তাফিজ প্রথম শিকার করেছেন জস ফিলিপের উইকেট। দ্বিতীয় উইকেট ছিল অতি মূল্যবান অধিনায়ক ম্যাথু ওয়েডের। পরের বলেই তিনি বোকা বানিয়েছেন অ্যাস্টন আগারকেও। প্রতিবারই তার কাটার বুঝে ওঠার আগেই টাইমিং মিস করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা।

হেনরিকস আরো বলেন, “হেনরিকসের ভাষ্য, ‘আমি বলতে পারবো না কত পারসেন্ট হবে, তবে সে এর অর্ধেক স্লোয়ার দেয় সেখানে। সে সত্যিই দারুণভাবে আজকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। তাকে পুরো কৃতিত্ব দিতে হবে। তার স্লোয়ারগুলো যুগান্তকারী। সে ভালো উইকেটেও স্লোয়ার করতে পারে। যা খেলা খুবই কঠিন। আমাদের দ্রুতই এর সামাধান খুঁজে বের করতে হবে তাকে মোকাবেলা করতে এবং বোর্ডে বড় রান তুলতে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »