উইকেট না হারানোর মন্ত্রে সফল আফিফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব-রিয়াদ-সৌম্য যখন  সাজঘরে ফিরে যান তখন দল ভীষণ চাপে, সেই মুহুর্তে সোহানকে সঙ্গে নিয়ে আফিফই বাংলাদেশকে এনে দিয়েছেন অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় জয়

ম্যাচ শেষে তিনি জানান, উইকেট না হারানোর চিন্তা মাথায় রেখে খেলেছেন অজিদের বোলিং লাইনআপের বিপক্ষে।

আফিফ বলেন,’‘ক্রিজে যাওয়ার সময় রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা ম্যাসেজই ছিল- যাওয়ার পর ২-৩ ওভার যেন সাধারণভাবে খেলি। আমার পরিকল্পনা ছিল শেষপর্যন্ত যাতে উইকেটে থাকতে পারি, ম্যাচটা শেষ করে আসতে পারি। ব্যাটিংয়ে নামার পর চেষ্টা করেছি উইকেট থেকে সুবিধা নেওয়ার। উইকেটের আচরণে খেয়াল রেখে উইকেট না হারিয়ে যাতে শেষপর্যন্ত থাকতের পারি সেই চেষ্টা ছিল। বিশ্বাস ছিল- প্রয়োজনীয় রান রেট যতই হোক না কেন আমি শেষপর্যন্ত উইকেটে থাকলে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব।’’

আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। আফিফের মত সোহানও ঠিক করেছিলেন, কোনোভাবেই অজিদের কাছে উইকেট হারানো যাবে না।

আফিফ জানান,”সোহান ভাই অনেক ভালো ব্যাটিং করেছে। দুইজনের পরিকল্পনা ছিল আমরা উইকেট দিব না। তখন বল টু বল রান দরকার ছিল। উইকেট না দিয়ে কীভাবে রান নেওয়া যায় সেই চেষ্টায় করছিলাম। অপর দিক থেকে ভালো সাপোর্ট পাওয়ায় চাপ অনুভব করিনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »