দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টাইগারদের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে ২-০ তে এগিয়ে গেলো টাইগাররা। আফিফ-সোহানের অনবদ্য ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আগের দিনের চেয়ে ভালো শুরু করলেও দলীয় ১৩ রানেই আগের ম্যাচের মতো কাটা পড়েন অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ১১ রানে ফিরেন তিনি। এরপর মিচেল মার্শের সাথে ১৮ রানের জুটিতে কিছুটা ভীত গড়ার চেষ্টা করলেও মুস্তাফিজের ম্যাজিকেল কাটারে বোল্ড হয়ে ফিরেন জস ফিলিপেও। ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে উদ্ধার করেন মিচেল মার্শ ও ময়েসেস হেনরিকুয়েস।

৫৭ রানের জুটি অজিদের বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও সাকিবের বলে ব্যক্তিগত ২৫ বলে ৩০ রানে হেনরিকুয়েস বোল্ড হয়ে ফিরলে শুরু হয় অজিদের ব্যাটিং বিপর্যয়। এরপর শরিফুলের বলে মিচেল মার্শ ৪৫ রানে ফিরলে চাপে পড়ে অজিরা। ৯৯ রানে ৪ উইকেট থেকে পরের ওভারেই পর পর দুই বলে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। ১৯ তম ওভারে টার্নারকে তুলে নিয়ে অজিদের কফিনে শেষ পেরেক ঠুকেন শরিফুল। শেষ ১৮ রানে ৫ উইকেট পড়ে অজিদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান সংগ্রহ করে অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে মার্শ সর্বোচ্চ ৪৫ এবং হেনরিকুয়েস করেন ৩০ রান। বাংলাদেশের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।

জবাবে ব্যাট করতে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সৌম্যর পর দ্রুত ফিরেন নাইম শেখও! ২১ রানে পরে দ্বিতীয় উইকেট হারায়। এরপর সাকিবের ব্যাটে ভালোই এগোয় টাইগাররা। মাহেদি পাঁচ বার জীবন পান! দু’জনের ৩৭ রানের জুটির পথে সাকিব ফেরেন ২৬ রানে। এরপর টানা উইকেট হারিয়ে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ম্যাচে ব্যাকফুটে পড়া দলকে টেনে তুলেন আফিফ ও নুরুল হাসান সোহান। দুই তরুনের জুটিতে আবারো জয়ের স্বপ্ন দেখে টাইগাররা। দু’জনের ৫৬ রানের অনবদ্য জুটিতে জয় পায় টাইগাররা।

দু’জনের রানের জুটিতে পাঁচ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। আফিফ হোসেন ৩৭ ও নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ২৩ রানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »