নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রলিয়ার ওপর ছড়ি ঘুরিয়ে ম্যাচ সেরা নাছুম আহমেদ। সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ব্যাট হাতে শুরুতেই শেখ মাহেদীর বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিরপুর শেরে ই-বাংলা স্টেডিয়ামে মাহেদীর পর চলেছে নাসুম-শো। এই বাঁহাতি স্পিনার একের পর এক উইকেট তুলে নিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন অস্ট্রেলিয়া বধের।
৪ ওভারের বোলিং কোটা শেষে ৪-০-১৯-৪ উইকেট নিয়েছেন। অর্থাৎ, ১৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শুরুটা করেছিলেন ওপেনার জশ ফিলিপেকে দিয়ে। এরপর তুলে নেন ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগারের উইকেট। আর সবশেষে এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট মিচেল মার্শকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন।
ম্যাচে নাছুমের ইকোনোমি রান রেট ছিল ৪.৭৫। যার সুবাধে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। প্রসঙ্গতম, টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
