জয়ের জন্য দোয়া করেছিলেন নাসুম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে-টেস্ট জিতলেও অধরা ছিল টি-টোয়েন্টি জয়। আগের চার বারের দেখায় কোনও জয় না থাকলেও এবার পঞ্চমবারের বেলায় জয়ের মুখ দেখেছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৩ রানের জয়ের দিনে বল হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাসুম আহমেদ। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে নাসুম নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচ সেরাও। পরে এক ভিডিও বার্তায় নাসুম জানালেন, সম্মিলিত প্রচেষ্টায় এসেছে এই জয়।

দোয়া করার বিষয়ে নাসুম বলেন, “নাসুম বলেন, “অস্ট্রেলিয়া দলকে হারানোর ব্যাপারে একটাই চাওয়া ছিল যেন আমরা জিতি। কাল আমি দোয়াও করছিলাম যে, আল্লাহ এখনও আমরা একটা ম্যাচও জিতিনি, যেন এবার জিততে পারি। তো সবাই মিলে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সবার ইচ্ছা ছিল ভালো কিছু একটা করে দেখানোর। ওই ইচ্ছের কারণে আমরা সফল হয়েছি।”

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন নাসুম ৩ ওভার বোলিং করে ছিলেন উইকেট শূন্য। ফলে শেষ মুহুর্তে যখন জানতে পারলেন, এই ম্যাচে খেলবেন তখন থেকেই নিজেকে প্রস্তুত করেছেন ম্যাচের জন্য।

নাসুম আরো বলেন, “কালকে (ম্যাচের আগের দিন) যখন নেটে বল করছিলাম তখন কোচ আমাকে বলল যে কাল তুমি খেলবে। তাই তোমার ওপর অনেক দায়িত্ব। সেখান থেকেই আমি ভাবছিলাম খেললে আমি কি করব। শেষ একটা ম্যাচে একটু বাজে বল করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »