নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটি স্থগিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বিলম্বিত বাংলাদেশ সফরের নতুন সূচি চূড়ান্ত করেছে। ইসিবি ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের অসমাপ্ত অংশ। মূলত ইংল্যান্ড খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে সোমবার (২ আগস্ট) বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিদের ঘোষণা দেয় ইসিবি।
তবে আজ মঙ্গলবার (৩ আগস্ট) সংস্থাটি নিশ্চিত করেছে, ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা।
বিস্তারিত আসছে…
