সিরাজের বাউন্সারে প্রথম টেস্ট শেষ আগারওয়ালের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিলের জায়গাই ওপেনিংয়ে খেলার প্রবল সম্ভাবনা ছিল আগাওয়ালের। তবে কপাল পুড়লো মোহাম্মদ সিরাজের এক বাউন্সারে।

মূলত মাথায় বলের আঘাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন আগারওয়াল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ট্রেন্ট ব্রিজে বুধবার শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নেট সেশনে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে সিরাজের বাউন্সার আগারওয়ালের হেলমেটে এসে লাগে। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে সে। ধারণা করা হচ্ছে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »