নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগার স্কোয়াডের সেরা ক্রিকেটার সাকিবের বোলিং নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। তার বল কিভাবে সামলানো যায় সেই প্রস্তুতিই সাজাচ্ছে অজিরা।
ব্যাট ও বল উভয় বিভাগেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে সাকিবের। তাই সাকিবের বোলিং সামলাতে বাঁহাতি ব্যাটসম্যানদের প্রস্তুত করছে অস্ট্রেলিয়া।
অজি অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন,’‘এদিকে (সাকিবের বোলিং) নজর দিতে হবে। এগারসহ আমাদের একাদশে বেশ কয়েকজন বাঁহাতি আছে। আমি নিজে আছি, ক্যারি ও স্টার্ক আছে। আমরা দেখেছি, বাঁহাতি স্পিনারদের বিপক্ষে বাঁহাতি ব্যাটসম্যানরা ভালো করে। যখন প্রয়োজন হবে আমরা সেটি ব্যবহার করব।’’
ওয়েডের এই পরিকল্পনা পরিসংখ্যানের ওপর নির্ভর করে বলেও জানান তিনি,”আমি বলছি না যে ডানহাতি ব্যাটসম্যানরা এই স্পিনারদের খেলতে পারে না। পরিসংখ্যান অনুযায়ী এটা কেবল বেশি কার্যকর। সিরিজ জুড়েই আমরা এটি ব্যবহার করব।’’
২০১৭ সালে অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব। তার সেই স্পিন ঘূর্ণি আজও ভোলেননি ওয়েড। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও স্মরণ করলেন সেই স্মৃতি। ওয়েড বলেন,’‘সে (সাকিব) কী করতে পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। ২০১৭ সালে এখানে টেস্ট ম্যাচে সে দুর্দান্ত ছিল। সে উজ্জ্বল দিকে বল ঘুরিয়ে আপনাকে এলবিডব্লিউ করে ফেলতে পারে অথবা বিপরীতে দিক কাজে লাগিয়ে আউটসাইড এজ করাতে পারে। উইকেট দেখে আমরা সিদ্ধান্ত নিব তার বল কীভাবে খেলতে হবে। ওদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে।”
