নাইম-সৌম্যরা খেলবে স্বাধীনভাবেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অজিদের বিপক্ষে নিয়মিত ওপেনার হিসেবে খেলবেন সৌম্য সরকার ও নাইম শেখ। অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজে কেউ চোটে পড়লে তার জায়গা নেওয়ার মত নিয়মিত ওপেনার নেই কেউ। এদিকে ব্যাকআপ ওপেনার হিসেবে কেউ না থাকায় ভাবনায় আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন। নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই চোটের কারণে। ব্যক্তিগত কারণে লিটন দাশও সরে দাঁড়িয়েছেন সিরিজ থেকে। তাই অজিদের বিপক্ষে ওপেনিং পজিশনে বাংলাদেশের হাতে খুব বেশি যাচাই-বাছাইয়ের সুযোগ নেই।

এমন অবস্থায় দুই ওপেনার নাইম ও সৌম্যকে নিজেদের মতো করেই খেলার অনুমতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন এমনটিই। তিনি বলেন, ‘ওপেনারদের স্বাধীনতা নিয়ে খেলা গুরুত্বপূর্ণ। তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে।’

এর আগে মিডিয়ায় বেশ হৈচৈ শুরু হয় রাসেল ডমিঙ্গোর কথায়। তিনি জানান ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচনায় আছেন সাকিব ও মিথুন। এতে সোশ্যাল মিডিয়ায় বেশ ক্ষোভ প্রকাশ করে ভক্তরা। তাদের মতে আফিফ হোসেন মাহাদি হাসান এই পজিশনে ব্যাকআপ হিসেবে সেরা ছিলেন।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘যেহেতু এই মুহূর্তে আমাদের অপশন সীমিত। লিটন তো স্কোয়াডে ছিল, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছে… শেখ মেহেদী ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করে। মিঠুন ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছে। সাকিব বঙ্গবন্ধু কাপে করেছে।’

‘আমার মনে হয় এই জিনিসগুলো খুব একটা বড় ইস্যু না। নির্ভর করছে কে কোন সুযোগ কতটুকু কাজে লাগানোর জন্য উদগ্রীব আছে। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় ওপেনিং পেয়ার এই মুহূর্তে সেট আছে। সৌম্য নাঈম ভালো ক্রিকেট খেলছে। আমার আশা এই সিরিজেও দলকে ভালো সার্ভিস দিবে।’– বলেন রিয়াদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »