নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আশির দশক থেকে তিনি বাংলার ঐতিহাসিক ক্লাব আবাহনী একজন একনিষ্ঠ ভক্ত। আবাহনী ক্লাবের শুরুর লগ্ন থেকে দেশের এই ঐতিহ্যবাহী ক্লাবটির সাথে প্রতিটি ক্রীড়া ইভেন্টে ক্রীড়া পাগল ব্যক্তি হিসেবে মাঠে গিয়ে সমর্থন দিয়ে আসছেন তিনি। বয়সটা এখন পঞ্চাশ পেরিয়েছে, তবুও খেলাধুলার প্রতি পাগলামিতে তিনি যেন এখনো টগবগে এক তরুন।

বলছিলাম আবাহনীর “আইকনিক ফ্যান” “শাহাদাত সামাদ নয়ন” এর কথা। আবাহনী ক্লাবের এই প্রবীণ ভক্ত গত প্রায় ৪০ বছর ধরেই সুনামধন্য এই ক্লাবটির সাথে যুক্ত থেকে মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সমর্থন যুগিয়ে আসছেন।আবাহনীর প্রতি নয়নের এমন নিঃস্বার্থ ভালবাসার প্রতিদান সরূপ, সম্প্রতি “আবাহনী সমর্থক গোষ্ঠীর” নবনির্বাচিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন তিনি।
ঐতিহাসিক আবাহনী ক্লাবের দেশসেরা সমর্থকদের নিয়ে গঠিত “আবাহনী সমর্থক গোষ্ঠীর ” নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পেয়ে “সাংগঠনিক সম্পাদক” নির্বাচিত হয়েছেন শাহাদাত সামাদ নয়ন।
আবাহনী সমর্থক গোষ্ঠীর সর্বশেষ কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।দুর্দান্ত কাজের প্রতিদান সরূপ, এবারের কমিটিতে পদোন্নতি পেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার অনুভতি জানাতে গিয়ে “নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে” নয়ন বলেনঃ আলাহামদুলিল্লাহ! প্রানের সংগঠনে এমন একটি গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছি। আমি এর জন্য শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আর ধন্যবাদ জানাই এনাম-ই-খোদা জুলু ভাই ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সকল পরিচালকদের! যারা আমার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে, আমার প্রতি আস্থা ও ভরসা রেখে আমাকে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিয়েছেন। আমি আমার সাধ্যানুযায়ী ভালভাবে আমার দায়িত্ব পালন করে যাওয়ার প্রতিজ্ঞা করছি। আমার উপর যে আস্থা ও ভরসা রেখে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি আল্লাহর রহমতে যথাযথ ভাবে পালন করার সর্বাত্মক চেস্টা করবো। আস্থার প্রতিদান দিয়ে প্রানের সংগঠন আবাহনীর জন্য কাজ করে যেতে চাই আজীবন।
- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্জেস করলে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে তিনি আরো জানান: আমার প্রথম পরিকল্পনা আমি আগের চেয়ে আরো বেশি, আরো ভাল কাজ করতে চাই। তৃনমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ভাল প্লাটফর্ম তৈরি করে তাদের জাতীয় পর্যায়ের জন্য তুলে নিয়ে আসতে চাই আমরা। আবাহনী সবসময় ভাল মানের খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে পাঠিয়ে থাকে, আমার লক্ষ্য আমরা আগামীতে আবাহনী ক্লাব থেকে আরো ভাল মানের খেলোয়াড় উপহার দিবো,যারা দেশের ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখবে, দেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব দরবারে।
উল্লেখ্য, শাহাদাত সামাদ নয়ন বাংলার স্পোর্টস জগতের একজন একনিষ্ঠ ভক্ত। ক্রিকেট, ফুটবল,হকি,হ্যান্ডবল, কাবাডি সহ দেশের সবকটি ক্রীড়া ইভেন্টে মাঠে গিয়ে খেলোয়াড়দের সমর্থন দিতে দেখা যায় এই ক্রীড়া পাগল মানুষটাকে। দেশের ক্রিকেট ও ফুটবলের সাথে মানুষটার যেন এক নাড়িরটান। যেখানেই দেশের খেলা থাকুক, শত ব্যস্ততার মাঝেও ঠিক চলে যান গ্যালারিতে। গ্যালারিতে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাতেই যে
ন তার যত আনন্দ। মিরপুর,চট্টগ্রাম,খুলনা কিংবা সিলেট! যেখানেই টাইগারদের খেলা হোক, গ্যালারীতে নয়নের উপস্থিতি সবসময় থাকবেই। মাঠে যারা নিয়মিত আসা যাওয়া করেন তাদের কাছে ক্রীড়া পাগল “নয়ন চাচা” নামেই পরিচিত তিনি।

