আইপিএলের জন্য বাংলাদেশ সফরকে না ইংল্যান্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। তবে পূর্বনির্ধারিত এই সফরটি ঠিক সময়মত মাঠে গড়াচ্ছে না। কারণ হিসেবে শোনা যাচ্ছে ইংলিশ ক্রিকেটাররা ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে আরব আমিরাতে অবস্থান করবে।

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে ওই একই সময়ে আবার আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে। যে কারণে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বাংলাদেশ সফর অনেকটাই অনিশ্চিত।

আগামী সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে না আসতে পারলে সফরটি এক প্রকার অনিশ্চিত হয়ে যাবে এটা অনুমিতই ছিল। ফলে এখন আগামী ১৮ মাসের ভেতর এই সফর করার জন্য সময় খুঁজবে ইসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »