অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের বোলিং দেখতে মুখিয়ে আছেন ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। বিশ্ব মিডিয়াতেও আলোচনায় বাংলাদেশের স্পিন আক্রমন। সাকিব আল হাসানের মতো স্পিনারকে নিয়ে রীতিমতো চিন্তিত অস্ট্রেলিয়া। যার সামর্থ রয়েছে একাই ম্যাচের ফলাফল গড়ে দেয়ার।

তবে এখানে একই পরিক্ষা সাকিব আল হাসানের জন্যও। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে সাকিব সুলভ বোলিং পারফরম্যান্স দেখাতে পারেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। ৩ ম্যাচে নিয়েছেন মাত্র ৩ টি উইকেট। যা প্রত্যাশা মেটাতে পারেনি সমর্থকদের।

এখন অজি টপ অর্ডারদের সাকিব সামলান সেটি দেখতেই মুখিয়ে আছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দলের সেরা ক্রিকেটারের কাছে তাই সেরা পারফরম্যান্সই আশা করছেন এই কোচ।

তিনি বলেন, “তার বিপক্ষে খেলা সহজ নয়। সে টপ অর্ডারে ব্যাট করতে পারে, ৪ ওভার বল করতে পারে। এখন সে দারুণ বল করছে। অস্ট্রেলিয়ার টপ অর্ডারদের বিপক্ষে সাকিবের বোলিং দেখতে আমি মুখিয়ে আছি।

ওদের ডানহাতি ব্যাটসম্যান আছে, যা আমাদের পক্ষে কাজ করতে পারে। সাকিব বড় মাপের খেলোয়াড়। বড় সিরিজে সে ভালো করে। আমি তার কাছ থেকে এই সপ্তাহে বড় পারফরম্যান্সই প্রত্যাশা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »