সবাইকে চমকে দিয়ে মধ্যরাতে টাইগারদের টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টুয়েন্টি সিরিজ সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। দলে কারা থাকবেন সেটা অবশ্য আগে থেকেই কিছুটা পরিষ্কার ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটা সেরে রোবরাব মধ্যরাতে দল ঘোষণা করে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

জিম্বাবুয়ের বিপক্ষে সফর শেষে করোনা সুরক্ষা বলয়ে থাকা সকলকে নিয়েই দল ঘোষণা করে বোর্ড।সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগামী ৩ আগস্ট শুরু হবে এবং শেষ ম্যাচ হবে ৯ই আগষ্ট। সব-কটি ম্যাচ শুরু হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবিকে একগাদা শর্ত মানিয়ে বাংলাদেশে আসে সফরকারীরা। এর মধ্যে একটি, তারা ঢাকা রাখায় পা রাখার ১০ দিন আগে থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালদের কোয়ারেন্টিনে থাকতে হবে। সিরিজ চলাকালীন নতুন কোনো ক্রিকেটারকে দলে যুক্ত করা যাবে না। এ কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা ১৭ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন না রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। ওয়ানডে সিরিজের পর তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার দেওয়া শর্তের কারণে সতর্কতা হিসেবে তাদেরকে দলের সঙ্গে রাখা হয়। এই চারজনই টি-টোয়েন্টি দলে আছেন।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »