নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে টোকিও অলিম্পিক গেমস। সব ধরনের ইভেন্ট থাকলেও নেই ক্রিকেট। আর তা নিয়েই ক্রিকেট খেলুড়ে দে্গুলোর মিডিয়ায় সয়লাব অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার খবর। অবশ্য বেশ অনেকদিন ধরেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তি নিয়ে তোরজোড় চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইংল্যান্ডে চলছে দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট। অনেকে অলিম্পিকে সেই ফরম্যাট অন্তর্ভুক্ত করার কথা বললেও সাবেক গ্রেট ইয়ান চ্যাপেল মনে করে টি-টোয়েন্টি ফরম্যাটটাই অন্তর্ভুক্ত করা উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটি পার্থিব টেলিভিশন চুক্তি পাওয়ার জন্য বলের সংখ্যা কমানো ছাড়াও, হান্ড্রেড আয়োজনের যুক্তি হতে পারে যে, এটি অলিম্পিকে ঠাঁই পেতে ক্রিকেটের সম্ভাবনাকে উন্নত করে। এটিকে প্রায়সই ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বিস্তৃত করার উপায় হিসেবে উল্লেখ করা হয়। নিঃসন্দেহে সেই সম্ভাবনা বিন্দুমাত্র না কমিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটও সেই জায়গা দখল করতে পারে।’
অলিম্পিক মূলত কয়েক হাজার বছরের পুরনো। তবে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ১৮৯৬ সালে। এর চার বছর পর ১৯০০ সালে প্যারিস অলিম্পিক গেমসে প্রথম খেলা হয় ক্রিকেট। ওই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল গ্রেট ব্রিটেন। অলিম্পিকের ইতিহাসে সেটাই প্রথম এবং একমাত্র ক্রিকেট ম্যাচ। মজার বিষয় হলো, ফ্রান্সে ক্রিকেট স্টেডিয়াম না থাকায় ম্যাচটি কোনো ক্রিকেট মাঠে খেলা হয়নি। হয়েছিল একটি সাইক্লিং স্টেডিয়াম।
অলিম্পিক আয়োজক দেশগুলোতে ক্রিকেট মাঠের ব্যবস্থাও করতে হবে! আর সেটা করা সম্ভব না হলে ক্রিকেটের জন্য আলাদা আয়োজক দেশ খুজতে হবে। বেশ কষ্টসাধ্য আর ঝামেলার হলেও আইসিসি চেষ্টা করছে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার।
