বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সুখবর দিল আবহাওয়া অফিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে আজ প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিন্তু তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। সারাদিন জুড়েই মিরপুরের আকাশে উঁকিঝুঁকি দিয়েছে বৃষ্টি। চলেছে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা।

মিরপুরের আবহাও নিয়ে সংশয়ের শেষ ছিল না। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়ে মিরপুরের আকাশে থাকছে না বৃষ্টির সম্ভাবনা। যার কারণে পুরো সিরিজের সব কয়টি ম্যাচই নির্বিঘ্নে আয়োজন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আবহাওয়া অফিস বলছে মিরপুরে প্রথম দিন ম্যাচের সময় বৃষ্টির নেই বললেই চলে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ম্যাচ বন্ধ করবে না। বাকি ম্যাচ গুলোও একই অবস্থা।

পরের ম্যাচগুলো একই মাঠে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সময়ে মিরপুরের আবহাওয়া কেমন থাকবে, তা জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দৈনিক আমাদের সময়কে এগুলো নিশ্চত করেছেন

তিনি বলেন, “আগামী ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রোদ্রজ্জ্বল দিনে কিছু সময় হালকা বৃষ্টি হলেও তা খেলার উপর কোনো প্রভাব ফেলবে না। এ কয়েকদিন দীর্ঘ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ৯ আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »