বাংলাদেশের স্পিন বান্ধব উইকেট নিয়ে রোমাঞ্চিত টার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

৩ আগস্ট থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। এই সফর নিয়ে পূর্বে কিছু ঝামেলা থাকলেও বিসিবি অস্ট্রেলিয়ার দেয়া সবগুলো শর্ত মেনে নেওয়াই এই সিরিজ নিয়ে নেই কোনও সন্দেহ।

অজিদের দেওয়া সমস্ত শর্ত বিসিবি মেনে নেয়ায় বেশ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর অনেক খুশি টিম অস্ট্রেলিয়া। ফুরফুরে মেজাজে আজ অনুশীলনেও নেমেছে তারা।

এছাড়াও বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে খেলতে মুখিয়ে আছেন অলরাউন্ডার অ্যাশটন টার্নার। জানালেন তার রোমাঞ্চের কথা। ভিডিও বার্তায় টার্নার বলেন, “আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি।”

“ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম। এখানে যারা আগে খেলেছে, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যে সব উইকেটে খেলেছি, এখানে খুব ভিন্ন কিছু হবে না। অস্ট্রেলিয়ার শীতকাল (অস্ট্রেলিয়ান মৌসুম) ছেড়ে এখানে এসে এমন অনেক উইকেট পাচ্ছি যেখানে স্পিন ধরে। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাব, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।”

তবে শুধু বোলিং সহায়ক উইকেট নিয়েই রোমাঞ্চিত নন তিনি। তার দলকেও মোকাবেলা করতে হবে সাকিব আল হাসানদের মতো বোলারদের। সেই বিষয়টিও মাথায় রেখেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, “ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, দারুণ কিছু স্পিনারদের মুখোমুখি হতে হবে আমাদের এবং কোনো সংশয় নেই যে তারা অনেক ওভার বোলিং করবে। কন্ডিশনের সঙ্গে মানাতে অনুশীলন করছি। মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »