বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে থাকছে ডিআরএস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। অর্থাৎ এই সিরিজে আম্পায়ারের কোনও সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন খেলোয়াড়েরা।

দীর্ঘদিন ধরেই ক্রিকেট খেলায় এই প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন ৪ জন দেশি আম্পায়ার। যারা তুলনামূলক কম অভিজ্ঞ। ফলে এই ডিআরএস এই সিরিজকে আরো বেশি নির্ভুলভাবে শেষ করতে সাহায্য করবে।

তবে এর আগে এই সিরিজে রিভিউ সিস্টেম থাকছে না বলে গুঞ্জন উঠেছিল। সেই বিষয়টি উড়িয়ে দিয়ে ক্রিকেট ভিত্তিক একটি ওয়েবসাইটকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ডিআরএস-এর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ডিআরএস নিয়ে কোনো সমস্যা নেই বা না থাকার কোনো কারণ নেই। এখন পর্যন্ত আমি জানি সিরিজে ডিআরএসের ব্যবহার থাকছে।”

সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »