নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এছাড়া দলের আরেক ওপেনার লিটন তিনিও এ সিরিজে থাকছেন না পারিবারিক কারণে।
যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সৌম্য সরকার ও নাইম শেখ ছাড়া আর কোনো ওপেনার নেই। এই দুজনের মধ্যে যদি কেউ ইনজুরিতে পড়েন তখন বড় বিপদে পড়তে হবে বাংলাদেশকে।
তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বিকল্প ওপেনার হিসেবে বিবেচনায় আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন।
এ প্রসঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন,”আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।”
