নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক জর্জ বেইলি। এক বিবৃতিতে সাবেক এই ক্রিকেটারের প্রধান নির্বাচক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন বেইলি।
দুদিন আগে ট্রেভর হনস পদত্যাগে করায় প্রধান নির্বাচকের দায়িত্ব এসে পড়েছে বেইলির কাঁধে। চলতি বছরের আগস্টেই শেষ হবে হনসের দ্বিতীয় দফার মেয়াদ। তার আগেই সরে গিয়েছেন তিনি।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন হনস। দুই দফায় অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ সালে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই লেগস্পিনার।
