নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৯ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ আসার কথা রয়েছে ইংল্যান্ডের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে সিরিজ নিয়ে শংকা দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোন চুড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ করোনায় সংক্রামিত হওয়ায় মাঝ পথে টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছিল আইপিএল কতৃপক্ষ। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়ার কথা রয়েছে আইপিএলের বাকি অংশ।
সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি চলাকালীন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। যদিও সিরিজটি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আইপিএলে ইয়ন মরগান-জস বাটলারদের পেতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, সিরিজ বাদ দিয়ে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয়া হবে না।
বাংলাদেশ ও পাকিস্তান সফর থেকে কোন ক্রিকেটার বিশ্রামে থাকলেও তারা অন্য কোন লীগ খেলতে পারবে না। তাতে মরগানদের আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ইসিবির এক কর্মকতার দেয়া তথ্য অনুযায়ী শঙ্কায় ইংল্যান্ডের বাংলাদেশ সফর।
সপ্তাহখানেকের মাঝেই সিরিজটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ইসিবির সেই কর্মকর্তা। এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। ১৫ অক্টোবরের ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।
