নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে আসার আগে থেকেই কঠিন কঠিন শর্তারোপ করেছে অস্ট্রেলিয়া। বিসিবিও বাধ্যগত ছাত্রের ন্যায় সবকিছু মেনে নিয়েছে। সেই শর্ত শুধু মাঠের বাইরেই সীমাবদ্ধ থাকেনি। মাঠের মধ্যেও তারা দিয়ে রেখেছে কঠিন-কঠিন সব শর্ত। তবে বিসিবি তাদের দেই দাবি দাওয়াও মেনে নিয়েছে বিনা শংকচে।
বহুল প্রতীক্ষিত এই সিরিজে অস্ট্রেলিয়ার দেয়া অনেকগুলো শর্ত মেনেই মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে ম্যাচ চলাকালীন যাতায়াত সীমিত করা হয়েছে। বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সে লক্ষ্যে গতকাল কয়েক দফা মহড়াও দিয়েছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
সংবাদ কর্মিদের যাতায়াতও সীমিত করা হয়েছে স্টেডিয়াম অঞ্চলে। পাশাপাশি বায়ো বাবলে থাকা মাঠকর্মিদেরও সুযোগ নেই খেলোয়াড়দের ছায়া মাড়ানোর। বৃষ্টির কারণে মাঠ কর্মিরা মাঠে প্রবেশ করলেও খেলোয়াড়দের থেকে ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
বিসিবির এক কর্মকর্তা বিডি ক্রিকটাইমকে বলেন, “অস্ট্রেলিয়া মূল বিল্ডিং অর্থাৎ ভেন্যুর ড্রেসিংরুমে যাবে, মাঠে গিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করবে, এরপর অ্যাকাডেমিতে ব্যাটিং প্র্যাকটিস। এই দুই জায়গায় কোনো লোক থাকবে না। আর মাঠে কোনো খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকবে না, শুধুমাত্র পানীয় থাকবে।”
এসব শুধু অতিথি দলটির জন্য নয়। সব কিছু বাংলাদেশ দলের জন্যও প্রযোজ্য হবে এবং সেটিও অস্ট্রেলিয়ার দেয়া শর্তের অংশ হিসেবেই।
